1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার”

  • আপডেট : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৫১ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি-হারুন রশীদ শেখ

মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর কামারবাড়ি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। অভিযান বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় স্থানীয় জনৈক আমির সাহেবের খালি জায়গা থেকে পরিচালনা করা হয়। জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুলিশ সুপারের নির্দেশনায় জেলাজুড়ে ডাকাতি, চুরি ও ছিনতাই রোধে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সদর থানার এসআই মো. সোহাগের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় জানতে পারেন, মুক্তারপুর কামারবাড়িতে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—পঞ্চসার ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সীমান্ত (২০), চর মুক্তারপুর মাদবর বাড়ির সাকিব (২৬) এবং মালিরপাথর গোসাইবাড়ির তন্ময় (২৫)। অভিযানের সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার চাপাতি, ১টি লোহার শাবল, ১টি লোহার রড ও ২টি টর্চ লাইট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সীমান্ত একজন পেশাদার অপরাধী, যার বিরুদ্ধে সদর থানায় চুরি, ছিনতাই ও মাদকসহ সাতটি মামলা রয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোমিনুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির