1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা”

  • আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১১৫ জন দেখেছেন

“বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

আজ (২০ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মৌলভীবাজার জেলার খ্রিষ্টান নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন মহোদয়।

মৌলভীবাজার জেলার সকল উপজেলার বিভিন্ন চার্চ এবং পুঞ্জির প্রতিনিধিগণ এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

আসন্ন বড়দিন উদযাপনে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গীর্জাসমূহের নিরাপত্তা এবং বড়দিনকে সামনে রেখে পুলিশ হেডকোয়ার্টার্সের বিভিন্ন নির্দেশনা সমূহ এই মতবিনিময় সভায় আলোচনা করা হয়।

এসময় গির্জাগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধ, স্বেচ্ছাসেবক নিয়োগসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, ‘ধর্মের চেয়ে বড় কিছু নেই। সকলের নিজ নিজ ধর্ম পালনের অধিকার রয়েছে। যদি কোন গোষ্ঠী কোন ধর্মীয় উৎসব পালনে বাধা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড ) জনাব নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির