1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে সমাপ্ত ধুনট ইজতেমা”

  • আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ জন দেখেছেন

“দেশ ও জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে সমাপ্ত ধুনট ইজতেমা”

ধুনট (বগুড়া) প্রতিনিধি :

দেশ ও জাতির কল্যাণ এবং দুনিয়া–আখেরাতের শান্তি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বগুড়ার ধুনটে অনুষ্ঠিত তিন দিনব্যাপী তাবলীগ জামাতের ইজতেমা।
আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ধুনট পৌরসভার পূর্ব ভরণশাহী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ফসলি মাঠে ইজতেমা ময়দানে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। ঢাকার কাকরাইল মসজিদের তাবলীগের মুরুব্বি মাওলানা আব্দুল মতিন আখেরি মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাত চলাকালে মুসল্লিদের সম্মিলিত ‘আমিন আমিন’ ধ্বনিতে পুরো ইজতেমা ময়দান মুখরিত হয়ে ওঠে। মোনাজাতে দেশ, জাতি ও সমগ্র উম্মতে মুসলিমার দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আখেরি মোনাজাতে প্রায় অর্ধলক্ষ মুসল্লি অংশগ্রহণ করেন। মোনাজাতকে কেন্দ্র করে ইজতেমা ময়দান ছাড়াও আশপাশের সড়ক, অলিগলি ও বাড়ির আনাচ-কানাচে মুসল্লিদের ঢল নামে। দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা যে যেখানে জায়গা পেয়েছেন, সেখানেই বসে মোনাজাতে অংশ নেন।
ইজতেমা শেষে আল্লাহর রাস্তায় বের হওয়ার জন্য ১২টি চিল্লার জামাত গঠন করা হয়। এসব জামাতে প্রায় দুইশত মুসল্লি অংশ নিয়ে দাওয়াতি কাজে বের হয়ে পড়েন। এছাড়াও আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে টঙ্গীর খুরুজের জোড়ে অংশগ্রহণের জন্য বিশেষ দাওয়াত দেওয়া হয়।
এর আগে গত বৃহস্পতিবার বাদ ফজরের আমবয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ইজতেমার প্রতিদিন ফজর, জোহর, আসর ও মাগরিবের নামাজের পর দেশ ও বিদেশের মুরুব্বিরা ইমান, আমল ও দ্বীনের দাওয়াত বিষয়ক বয়ান পেশ করেন। অধিকাংশ বয়ান বাংলা ভাষায় হলেও বিদেশি মুরুব্বিরা আরবি ও ইংরেজি ভাষায় বয়ান করেন, যা দোভাষীর মাধ্যমে বাংলায় অনুবাদ করে মুসল্লিদের শোনানো হয়।
ইজতেমার দায়িত্বশীল সদস্য মাওলানা মাসুদুর রহমান সুমন জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ইজতেমা সম্পন্ন হয়েছে। টঙ্গী বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এখান থেকে জামাত তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে দাওয়াতি কাজে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, কয়েকদিনব্যাপী ধুনট ইজতেমায় নামাজ, বয়ান, তালিম ও দোয়ার মধ্য দিয়ে মুসল্লিরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশে ইমান ও আমলের শিক্ষা গ্রহণ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির