1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“নেত্রকোণায় নিজ বসতঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার”

  • আপডেট : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ জন দেখেছেন

“নেত্রকোণায় নিজ বসতঘর থেকে কৃষকের মরদেহ উদ্ধার”

পলাশ পাল,জেলা প্রতিনিধি।
নেত্রকোনার সদর উপজেলায় কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে নারিয়াপাড়া গ্রামে পা-মুখ বাঁধা অবস্থায় নিজ শয়ন কক্ষে হেলাল উদ্দিন তালুকদার (৬০+) নামে এক বৃদ্ধের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পেশায় তিনি কৃষক ছিলেন।
নিহত বৃদ্ধ হেলাল উদ্দিন তালুকদার একই গ্রামের মৃত আশ্রব আলী তালুকদারের ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন ও জেলা যুবদলের সাবেক নেতা শাহাবউদ্দিন রিপনের আপন চাচাতো ভাই এবং এক মেয়ে ও এক ছেলের সন্তানের জনক ছিলেন। তার স্ত্রী বেদেনা আক্তার (৪৩) একই ঘরে গতরাত্রে মাঝখানে একটি পর্দা টানিয়ে আরেক খাটে ঘুমিয়ে পড়েন। আজ ২১ডিসেম্বর ভোর রাত্রে আনুমানিক ৪টার দিকে হঠাৎ ঘুম থেকে উঠে পাশের বিছানায় স্বামী হেলাল উদ্দিনের মুখ ও পা বাধাঁ জবাই করা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে।প্রতিবেশীরা এসে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। স্ত্রী বেদেনা আক্তারের বক্তব্য অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে জন্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির