1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে গরুসহ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি”

  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৭ জন দেখেছেন

“দহগ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে গরুসহ বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি”

​মোঃ একরামুল ইসলাম আশিক,লালমনিরহাট জেলা প্রতিনিধি

​লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে সীমান্ত আইন অমান্য করে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ জওয়ানকে একটি গরুসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​আজ ২১ ডিসেম্বর (রবিবার) পাটগ্রামের আঙ্গোরপোতা সীমান্ত এলাকায় বিজিবির একটি টহল দল ওই জওয়ানকে আটক করে।

​স্থানীয়দের অভিযোগ, দহগ্রামসহ পাটগ্রাম সীমান্ত এলাকায় এ ধরনের অনুপ্রবেশ ও গবাদিপশু সংক্রান্ত ঘটনা প্রায়ই উত্তেজনা সৃষ্টি করে। তারা সীমান্তে কঠোর নজরদারি ও দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয়ের দাবি জানিয়েছেন।

​বিজিবি সূত্র জানায়, আটককৃত বিএসএফ জওয়ান সীমান্তের কাঁটাতার অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় তার কাছ থেকে একটি গরু উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বাংলাদেশের একজন কৃষকের গরু ধরে নিয়ে যাওয়ার পর সীমান্ত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।

​ঘটনার পরপরই বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জোরদার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির