1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জে মাদকাসক্ত  দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে যুবকের মৃ*ত্যু”

  • আপডেট : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩২ জন দেখেছেন
Oplus_16908288

“মুন্সীগঞ্জে মাদকাসক্ত  দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে যুবকের মৃ*ত্যু”

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী,প্রতিনিধি –হারুন রশীদ শেখ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতিবেশী দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে দায়ের কোপে জান্নাত হোসেন (২৭) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত জান্নাত হোসেন ওই গ্রামের আব্দুল হকের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, নয়ানগর গ্রামের বাসিন্দা শাহিন রাঢ়ির দুই ছেলে তারেক ও রিয়াদের মধ্যে দীর্ঘদিন ধরেই পারিবারিক ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে পুনরায় তীব্র ঝগড়া শুরু হলে তা থামাতে প্রতিবেশী জান্নাত হোসেন ঘটনাস্থলে যান। এ সময় উভয়ের হাতেই ধারালো বগি দা ছিল। ঝগড়ার একপর্যায়ে রিয়াদ তার ভাই তারেককে লক্ষ্য করে দা দিয়ে কোপ দিতে গেলে তা জান্নাত হোসেনের শরীরে আঘাত হানে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জান্নাতকে উদ্ধার করে গজারিয়ায় হামদর্দ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হামদর্দ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মারিয়া মোস্তারি জানান, সকাল ১১টার দিকে জান্নাত হোসেনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটে।
নিহতের পরিবার অভিযোগ করে জানায়, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহত জান্নাত হোসেনের ভাগ্নি সুমাইয়া আক্তার বলেন, অভিযুক্ত দুই ভাই নেশাসক্ত ছিলেন এবং নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তারা ইচ্ছাকৃতভাবে তার মামাকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী বলেন, আমি ঘটনাস্থলে আছি। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির