“নেত্রকোনা-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ডাঃ আনোয়ারুল হক”
পলাশ পাল,জেলা প্রতিনিধি,নেত্রকোনা।
নেত্রকোনা-২ নেত্রকোনা সদর ও বারহাট্টা আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক মহোদয়ের পক্ষে জেলা বিএনপি’র নেতৃবৃন্দ জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর উপজেলা +বারহাট্টা উপজেলা )আসন থেকে ধানের শীষ প্রতীকে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির মনোনীত প্রার্থী নেত্রকোণা জেলা বিএনপির বর্তমান সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
আজ রোববার (২১ ডিসেম্বর) রবিবার দুপুর ২টার দিকে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই ফরম উত্তোলন করা হয়।এই আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ এর মাধ্যমে
নেত্রকোণা সদর উপজেলার জেলা বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান খান, সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন ফারাস সেন্টু, বারহাট্টা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মোস্তাক আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আশিক আহমেদ কমল, নেত্রকোণা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু এর নেতৃত্বে দলের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা জনাব সাইফুর রহমানের কার্যালয় থেকে মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেন।
Leave a Reply