1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা । “জবি রোভার স্কাউট গ্রুপের নতুন কাউন্সিলের দায়িত্ব গ্রহণ খাগড়াছড়িতে আন্তর্জাতিক ব্যবসার নতুন দিগন্ত, চীনের বাজারে যুক্ত হওয়ার সুযোগ স্থানীয় উদ্যোক্তাদের” “মনোহরদীতে ইশা ব্লাড ফাউন্ডেশনের নব-কমিটির পরিচিতি সভা ও সর্বোচ্চ রক্তদাতা সংবর্ধনা” ধাওয়া করে ১২৫ কেজি চোরাই তার ও সিএনজিসহ গ্রেপ্তার ১: চান্দগাঁওয়ে এসআই শাহ নওয়াজের অদম্য অভিযান সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রেসক্লাব থেকে সাংবাদিক আশিক বহিষ্কার”

“কোটালীপাড়ায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন”

  • আপডেট : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০৭ জন দেখেছেন

“কোটালীপাড়ায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন”

সাংবাদিক ইস্রফিল,গোপালগঞ্জ। 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর অংশ হিসেবে এই আয়োজন গতকাল সোমবার (২৭ মে) অনুষ্ঠিত হয় সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট স্কুল মাঠে।

দিনব্যাপী আয়োজনে উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রাণবন্ত অংশগ্রহণ, শিক্ষার্থী ও দর্শকদের উপস্থিতি পুরো মাঠকে উৎসবমুখর করে তোলে।

ভলিবল বিভাগে চ্যাম্পিয়ন হয় পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং রানারআপ হয় শৌলদহ মশুরিয়া উচ্চ বিদ্যালয়। ব্যাডমিন্টন বিভাগে শৌলদহ মশুরিয়া উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় এবং পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কোটালীপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ। সভাপতিত্ব করেন সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের শিক্ষক হিমাংশু কুমার পান্ডে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের প্রখ্যাত সাবেক ফুটবলার আব্দুল মান্নান মানি, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় ক্রীড়ানুরাগীরা।

স্বাগত বক্তব্যে জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা বলেন, “এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে, পাশাপাশি তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের অনুপ্রেরণাও পাবে।”

‘এসো দেশ গড়াই, সুস্থতা বদলাই’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলার বিভিন্ন উপজেলায় এমন ক্রীড়া আয়োজন অব্যাহত রয়েছে, যা তরুণ সমাজকে গঠনমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির