1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“জামালপুর -৩(মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মনোনয়ন উত্তোলন করেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব মো মোস্তাফিজুর রহমান বাবুল”

  • আপডেট : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ জন দেখেছেন

“জামালপুর -৩(মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে মনোনয়ন উত্তোলন করেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব মো মোস্তাফিজুর রহমান বাবুল”

মো: বিজয় (মেলান্দহ) জামালপুর প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ-সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জিন্নাতুল আরার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জু, সহ-সভাপতি আব্দুর রহিম ও নূরুল আলম সিদ্দিকি। পাশাপাশি মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনজুরুল কবির বাবুল খান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন হাওলাদারসহ মেলান্দহ, মাদারগঞ্জ ও হাজরাবাড়ী উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন- এই আসনের মানুষের ভালোবাসায় আমি সিক্ত। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ ভোট প্রদানের জন্য প্রস্তুত। মানুষের জীবনমান উন্নয়ন, বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের জন্যই এই নির্বাচন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জামালপুর-৩ আসনের মানুষ ধানের শীষের পক্ষে রায় দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে, ইনশাআল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির