“নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের মনোনয়নপত্র সংগ্রহ”
মোঃ আঃ রাকিব (মনোহরদী প্রতিনিধি)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে চলছে মনোনয়নপত্র সংগ্রহ।
আজ ২২ ডিসেম্বর, সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলম মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান–এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাওলানা সানাউল্লাহ, উত্তর জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইনসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, মাওলানা জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে এলাকায় ইসলামী আদর্শ, ন্যায়বিচার ও জনকল্যাণমূলক রাজনীতির পক্ষে কাজ করে যাচ্ছেন। তাঁর মনোনয়নপত্র সংগ্রহের মাধ্যমে নরসিংদী-৪ আসনে নির্বাচনী মাঠে জামায়াতের প্রস্তুতি আরও দৃশ্যমান হলো।
এর আগে একই আসনে গত বৃহস্পতিবার বিএনপি মনোনীত এমপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল–এর পক্ষে মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
পাশাপাশি ওইদিনই ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা ছাইফুল্লাহ মনোনয়নপত্র সংগ্রহ করেন।এছাড়াও এনসিপিসহ স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীদের মনোনয়ন ফর্ম সংগ্রহের কথা রয়েছে ।
প্রত্যেক প্রার্থী মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান–এর কাছ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
ফলে নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এরইমধ্যে সাধারণ মানুষ মনে করছে সমান তালে এগিয়ে যাচ্ছে দাঁড়িপাল্লা প্রতিক এবং ধানের শীষ প্রতিকের জনমত।
Leave a Reply