1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“তারেক রহমানের সংবর্ধনায় মুন্সীগঞ্জ হতে যোগ দিবে ২৫ হাজার নেতাকর্মি”

  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬০ জন দেখেছেন

“তারেক রহমানের সংবর্ধনায় মুন্সীগঞ্জ হতে যোগ দিবে ২৫ হাজার নেতাকর্মি”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি হারুন রশীদ শেখ

নেতাকর্মীদের বহনের জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন পয়েন্ট থেকে দুই শতাধিকেরও বেশি বাস ভাড়া করা হয়েছে। তবে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, মুন্সীগঞ্জ থেকে ঢাকার দূরত্ব কম হওয়ায় বাসের পাশাপাশি বিভিন্ন ধরনের পরিবহনে করেও তারা ঘটনাস্থলে পৌঁছাবেন। এছাড়া মুন্সীগঞ্জের অনেক নেতাকর্মী ঢাকা শহরে বসবাস করায় তারা ঢাকা থেকেই অনুষ্ঠানে যোগ দেবেন বলে বিএনপির দলীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।

বিএনপির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, মুন্সীগঞ্জের ছয়টি উপজেলা থেকে বাসসহ বিভিন্ন পরিবহনে করে বৃহস্পতিবার ভোর থেকেই নেতাকর্মীরা ঢাকার সংবর্ধনা অনুষ্ঠানে জড়ো হবেন। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেলসহ অন্যান্য ব্যক্তিগত পরিবহনে করে ঘটনাস্থলে যাবেন।
এ ব্যাপারে বিএনপি কর্মী রাসেল ঢালী বলেন, আমরা মুন্সীগঞ্জ বিএনপির রাজনীতি করলেও পেশাগত কারণে ঢাকায় অবস্থান করি। তাই আমরা ঢাকা থেকেই সমাবেশস্থলে জড়ো হবো। এ ব্যাপারে বেতকা পরিবহনের মালিক সমিতির সহ-সভাপতি নুর হোসেন সর্দার বলেন, আমার দুটি বাস রাসেল মল্লিক নামের একজন বিএনপি নেতা ভাড়া করেছেন। বিচ্ছিন্নভাবে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে অনেকেই বাস ভাড়া করছেন। আমরা আশা করছি, আমাদের পরিবহনের ১৫ থেকে ২০টি বাস ভাড়া হবে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আমির হোসেন দোলন বলেন, মুন্সীগঞ্জ থেকে ২৫ হাজারেরও বেশি বিএনপির নেতাকর্মী ঘটনাস্থলে জড়ো হবেন। শুধু টঙ্গিবাড়ী উপজেলা থেকেই ৪০ থেকে ৫০টি বাস ভাড়া করা হয়েছে। এভাবে পুরো জেলা থেকে নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া অনেকে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতেও যাবেন। ঢাকায় অবস্থানরত আমাদের অনেক নেতাকর্মী ঢাকা থেকেই সমাবেশস্থলে উপস্থিত হবেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন  বলেন, আমরা বেশ কিছু বাস ভাড়া করছি। তবে মুন্সীগঞ্জ থেকে ঢাকা খুব কাছাকাছি হওয়ায় নেতাকর্মীরা বিভিন্ন পরিবহনে যাতায়াত করবেন। আমাদের ঢাকার ৩০০ ফিট এলাকায় কাঞ্চন ব্রিজ দিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে যেভাবে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন, তাতে আমরা ঠিক কতজন নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হতে পারবো, তা নিয়ে কিছুটা সংশয় রয়েছে। তারপরও মুন্সীগঞ্জ সদর থেকেই অন্তত ১০ থেকে ১২ হাজার নেতাকর্মী ওই দিন ঘটনাস্থলে জড়ো হবেন বলে আমরা আশা করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির