1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“সারাদেশের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ দির্ঘ ৬ ঘন্টা পড়ে রেল যোগাযোগ শুরু”

  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ জন দেখেছেন

“সারাদেশের সঙ্গে লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ দির্ঘ ৬ ঘন্টা পড়ে রেল যোগাযোগ শুরু”

মোঃ একরামুল ইসলাম আশিক,লালমনিরহাট জেলা প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনের স্বাগত জানাতে ঢাকা যাওয়ার জন্য লালমনিরহাট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ তারা ভাড়ার বিনিময়ে বিশেষ ট্রেন বা অতিরিক্ত কোচের ব্যবস্থা চেয়ে ১৯ ডিসেম্বর রেলওয়েকে অনুরোধ করেছিল৷

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে লালমনিরহাট থেকে ঢাকাসহ সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে, যার ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

লালমনিরহাট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ লালমনিরহাট রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়েছেন। তারা ভাড়ার বিনিময়ে বিশেষ ট্রেন বা অতিরিক্ত কোচের ব্যবস্থা চেয়ে রেলওয়েকে অনুরোধ করেছিল, যদিও শুরুতে আশ্বস্ত করা হয়েছিল, শেষ মুহূর্তে রেল কর্তৃপক্ষ কারিগরি কারণ দেখিয়ে বিশেষ ট্রেন বাতিল করে দেন।

এর প্রতিবাদে আন্দোলনকারীরা স্টেশনের প্রধান রেলপথ অবরোধ করেন। ফলে সকাল ১০টায় ঢাকা অভিমুখী ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনসহ সব ট্রেন স্থগিত রয়েছে। বুড়িমারী, কুড়িগ্রাম ও পার্বতীপুর রুটেও রেল যোগাযোগ বন্ধ। নারী ও শিশুসহ শত শত যাত্রী স্টেশনে আটকা পড়েছেন।

রেলওয়ে বিভাগ জানিয়েছে, ইঞ্জিন ও কোচের তীব্র সংকটের কারণে বিশেষ ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। জেলা বিএনপি বলেছে, এটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ, এবং যতক্ষণ পর্যন্ত বিশেষ ট্রেনের বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসে, ততক্ষণ অবরোধ চালিয়ে যাওয়া হবে।

এবং অবশেষে বিকাল ৪ঘটিকায় লালমনিরহাটে বিশেষ ট্রেন দেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার, ৬ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির