“ঘিওরে ৩৪ তম আন্তর্জাতিক ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত”
আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
“প্রতিবন্ধিতা অন্তভক্তিমূলক সমাজ গড়ি’, সামাজিক অগ্রগতি ত্বরাম্বিত করি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস (৩ ডিসেম্বর, ২০২৫) উপলক্ষে বাংলাদেশজুড়ে প্রতিবন্ধী শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠানের মাধ্যমে একীভূত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর ) সকালে ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ডিআরআরএ এর আয়োজনে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ডিআরআরএ এর উপজেলা প্রকল্প সমন্বয়কারী ডালিমা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাশিতা – তুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, ওসি তদন্ত মোঃ আব্দুর রাজ্জাক, যমুনা টিভির সাংবাদিক বিএম খোরশেদ আলম , সাংবাদিক আল মামুনসহ ডিআরআরএ এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Leave a Reply