“মাদারীপুর সদর রাজার চরে দুর্বিত্তের দেওয়া আগুনে মুরগীর খামার পুড়ে ছাই”
মোঃ ফরিদ উদ্দিন আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৫ ইং
মাদারীপুর সদর উপজেলার
রাজারচর গ্রাম নিবাসী জসীম বেপারীর বাড়ীর ছাদে মুরগীর খামারে আনুমানিক রাত ১:৩০ মিঃ কে বা কাহারা আগুন দিয়ে পালিয়ে যায়। খামারের মালিক জসীম বেপারী টের পেয়ে এলাকার মানুষকে ডেকে আগুন নেভানোর চেষ্টা করে,ততক্ষণে খামার এবং খামারের সমস্ত মুরগী পুড়ে ছাই হয়ে যায়।খামারের মালিক জসীম বেপারী জানায় এই অগ্নিকান্ডে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়।
Leave a Reply