“সেনবাগে নৃশংস হামলার ঘটনায় মা ও মেয়ে সহ দু’জন গুরুতর আহত”
রফিকুল ইসলাম রিফাত,সেনবাগ উপজেলা নোয়াখালী
নোয়াখালীর সেনবাগের ৬নং কাবিলপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে আপন চাচাতো ভাইয়ের ঘরে চুরি করতে বাধা দেওয়ায় নির্মমভাবে হামলার শিকার হন তার স্ত্রী ও শিশু সন্তানরা। হত্যার উদ্দেশ্যে গুরুতরভাবে জখম করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায় আপন চাচাতো ভাই সুজন।
ঘটনাটি ঘটেছে সেনবাগ উপজেলার ৬ নং কাবিলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে।
আহত মা ও শিশু সন্তান বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এই মর্মান্তিক ঘটনায় সেনবাগ থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি সুজনকে গ্রেপ্তার করেছে।
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হোক—এটাই সকলের প্রত্যাশা।
Leave a Reply