1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“নাটোর-১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র উত্তোলন”

  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ জন দেখেছেন

“নাটোর-১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের মনোনয়নপত্র উত্তোলন”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধি:

ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, সৎ ও যোগ্য নেতৃত্ব এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ তার হাতে মনোনয়নপত্র হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোস্তাফিজুর রহমান, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমির এ কে এম আফজাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাকির হোসেন, লালপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আকবর হোসেন, সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র উত্তোলন শেষে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, “দেশ আজ গভীর রাজনৈতিক, সামাজিক ও নৈতিক সংকটে নিপতিত। জনগণ সৎ, দক্ষ ও আল্লাহভীরু নেতৃত্বের জন্য মুখিয়ে আছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ দেশের মানুষের জান-মাল, ঈমান ও ভোটাধিকার রক্ষার সংগ্রামে রাজপথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “নাটোর–১ আসনের জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে আমরা ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাব। ইসলামি মূল্যবোধের আলোকে দুর্নীতি, চাঁদাবাজি ও দুঃশাসনের অবসান ঘটানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”
মনোনয়নপত্র উত্তোলনকে কেন্দ্র করে জামায়াত ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনে নাটোর–১ আসনে ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ বিজয় লাভ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির