1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“‎তারেক রহমানকে স্বাগত জানাতে সুন্দরগঞ্জ থেকে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীদের ঢল”

  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫১ জন দেখেছেন

“‎তারেক রহমানকে স্বাগত জানাতে সুন্দরগঞ্জ থেকে ঢাকামুখী বিএনপি নেতাকর্মীদের ঢল”
‎
‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ
‎
‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামী ২৫ ডিসেম্বর তাদের নেতার আগমনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
‎
‎দলীয় সূত্র জানায়, দিনটিকে স্মরণীয় করে রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে সুন্দরগঞ্জ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
‎
‎সরেজমিনে দেখা যায়, বাস, ট্রেন ও মাইক্রোবাস রিজার্ভ করে সুশৃঙ্খলভাবে ঢাকার পথে যাত্রা করছেন নেতাকর্মীরা। যাত্রাপথে কয়েকজন নেতাকর্মী জানান, দীর্ঘ সময় পর দলের শীর্ষ নেতার দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করবে।প্রিয় নেতার আগমন দেশের ইতিহাসের সর্ববৃহৎ প্রত্যাবর্তন হবে এই ঐতিহাসিক দিনের সাক্ষী হতে আমরা ঢাকায় যাচ্ছি।
‎
‎সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন,তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার করবে। এই ঐতিহাসিক দিনটির জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছি। অবশেষে সেই বহুল প্রত্যাশিত দিনটি আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে আমরা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঢাকার পথে রওনা দিয়েছি। ইনশাআল্লাহ,আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন দিকনির্দেশনা পাবে। ২৫ ডিসেম্বর কেবল একটি সংবর্ধনা অনুষ্ঠান নয় বরং এটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে।
‎
‎উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার (২৪ ডিসেম্বর) মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করছেন। লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২টা) হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার পথে যাত্রা করবেন তিনি। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
‎আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণের কথা রয়েছে।
‎

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির