1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“রাজনগরে হীড বাংলাদেশের সমৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠানে ৩ গুণীকে ‘শ্রেষ্ঠ সন্তান’ সম্মাননা প্রদান”

  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ জন দেখেছেন

“রাজনগরে হীড বাংলাদেশের সমৃদ্ধি কর্মসূচি অনুষ্ঠানে ৩ গুণীকে ‘শ্রেষ্ঠ সন্তান’ সম্মাননা প্রদান”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় হীড বাংলাদেশ-এর ‘সমৃদ্ধি কর্মসূচি’র আওতায় টেংরা ইউনিয়নের ৩জন গুণী ব্যক্তিকে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘টেংরা ইউনিয়নের শ্রেষ্ঠ সন্তান’ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

​হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা তপন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টেংরাবাজার শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদুর রহমান।

​সামাজিক উন্নয়ন ও ব্যক্তিগত সাফল্যের ভিত্তিতে তিনজনকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ সন্তান সম্মাননা প্রাপ্তরা হলেন- (১) ​দিগন্ত দেব ভাস্কর (টেংরাবাজার): কঠোর পরিশ্রমের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে বিশেষ সাফল্য অর্জনের জন্য। (২) ​প্রভাষক আবুল কালাম আজাদ (একামধু): শিক্ষা ও সমাজসেবায় নিরলস ভূমিকার জন্য। এবং (৩) ​শাকিব আহমদ (কাছাড়ী, ৭নং ওয়ার্ড): যুব উন্নয়ন, মাদকবিরোধী আন্দোলন এবং শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য। এছাড়াও অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা রামলাল রাজভর, আলহাজ্ব আব্দুল করিম ও অনন্ত মোহন পালকে শ্রেষ্ঠ প্রবীণ সম্মাননা এবং মোঃ আব্দুল মজিদ, মোঃ জয়নাল, সুপ্রীম গৌড়, জেসী আক্তার, শ্যামলী অলমিক ও জুবলী চৌধুরীকে যুব সম্মাননা এবং অয়ন দেবকে মেন্টর সম্মাননা সম্প্রতি আয়োজিত এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানে গুণী ব্যক্তিদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা সিরাজুল ইসলাম, সুরশ্রী সংগীতালয়ের পরিচালক অরিন্দ্র সংকর কর, হীড বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমেন রায়, রাজনগর সরকারি কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ এবং হীড বাংলাদেশের প্রোগ্রাম ব্যবস্থাপক মার্গারেট জুই দাশ।

​বক্তারা বলেন, শাকিব আহমদের মতো নিবেদিতপ্রাণ সমাজকর্মীদের কারণেই সমাজ আজও সুশৃঙ্খল। হীড বাংলাদেশের এই উদ্যোগ গুণী ব্যক্তিদের কর্মস্পৃহাকে আরও বাড়িয়ে তুলবে এবং আগামী প্রজন্মকে দেশ ও সমাজ বিনির্মাণে উৎসাহিত করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির