1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক”

  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ জন দেখেছেন

“গোপালগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করলেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক”

ইস্রাফিল খান, কোটালীপাড়া (গোপালগঞ্জ):প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গোবিন্দ চন্দ্র প্রামাণিক মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সাথে কয়েকজন শুভাকাঙ্খি উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ ও প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন কাজ করছি। সংসদে কেউ সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ মানুষের অধিকার এবং নিরাপত্তা নিয়ে কথা বলে না। এবার সংসদে যাতে এই সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের পক্ষে কথা বলতে পারি সেজন্য আমার বাড়ি রাজবাড়ি জেলায় হলেও হিন্দু অধ্যুষিত গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে সতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয়সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত গোপালগঞ্জ-৩ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এই তালিকায় রয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী এম এম রেজাউল করিম, বিএনপির এস এম জিলানী, গণ অধিকার পরিষদের আবুল বশার, জাতীয় নাগরিক পার্টির আরিফুল দাড়িয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মারুফ শেখ, ন্যাশনাল পিপলস পার্টির শেখ সালাউদ্দিন, খেলাফত মসজিলসের আলী আহম্মেদ, সতন্ত্র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান, মো: আনোয়ার হোসেন ও গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির