1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সুন্দরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল”

  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৮ জন দেখেছেন

“তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সুন্দরগঞ্জে বিএনপির আনন্দ মিছিল”

শহীদুল ইসলাম শহীদ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উপজেলা আহ্বায়ক একেএম ফখরুল ইসলাম মিলুর নেতৃত্বে সুন্দরগঞ্জ পৌরশহরের বাহিরগোলা মসজিদ মোড় থেকে আনন্দ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’, সুন্দরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের উপজেলা আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক একেএম ফখরুল ইসলাম মিলু, ইমারত শ্রমিক নির্মাণ ইউনিয়নের সভাপতি ও বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, মোনারুল ইসলাম মোনা, বিদ্যুৎ, নিশাত, সবুজ, হরি মহন্ত, নিপু বিশ্বাস প্রমুখ।

মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন।

বক্তারা আরও বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে নতুন আশার সঞ্চার হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার নেতৃত্ব আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির