1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“বিজিবি’র হাতে ভারতীয় নাগরিক আটক”

  • আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫ জন দেখেছেন

“বিজিবি’র হাতে ভারতীয় নাগরিক আটক”

মোঃ একরামুল ইসলাম আশিক,লালমনিরহাট জেলা প্রতিনিধি

বাংলাদেশ সীমান্ত এলাকায় কঠোর ভাবে দায়িত্ব পালন করে আসছে বিজিবি। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটের দুর্গাপুর সীমান্ত অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ১৫বিজিবি।

আজ ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখ মধ্যরাতে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দুর্গাপুর বিওপি’র একটি টহল দল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯২৫/৫-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাউয়ারচর নামক স্থানে ভারতীয় নাগরিক বিশ্বজিৎ কুমার দাস’কে (২৫) আটক করেছে।
আটককৃত বিশ্বজিৎ ভারতের আলিপুরদুয়ার থানার শিববাড়ী চেচাখাতা গ্রামের অপু দাসের ছেলে।

বিজিবি জানায়, অবৈধভাবে ভারতে হতে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে আটক করে দুর্গাপুর বিওপি’র একটি টহল দল। আটককৃত ওই ভারতীয় নাগরিকের নিকট বাংলাদেশী ৮২০ টাকা, ভারতীয় ৮০০ রুপি এবং ০১ কপি ভারতীয় আধার কার্ডের ফটোকপি পাওয়া যায়।

এ ব্যাপারে ১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মেহেদী ইমাম বলেন, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরপূর্বক আদিতমারী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির