“আল্লামা হেলালুদ্দীন ও ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় আলফাডাঙ্গায় ইসলামী সমমনা দলের দোয়া ও আলোচনা সভা”
আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি- আরমান উজ্জামান রাজু
ফরিদপুরের প্রখ্যাত আলেমে দীন মাওলানা হেলালুদ্দীন ও জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় আলফাডাঙ্গায় ইসলামি সমমনা দলের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ডিসেম্বর-২৫) সকাল ৯ঃ৩০ মিনিটের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে জামায়াতের অস্থায়ী কার্যালয়ে এ দোয়া ও আলোচনা সভা আয়োজিত হয়।
অনুষ্ঠানে উপজেলা কওমি উলামা পরিষদের সভাপতি মুফতী সিরাজ সাহেবের সভাপতিত্বে ও বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা যুগ্ন সাঃ সম্পাদক মাওলানা মাহদী হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,
ফরিদপুর-১ আসনের জামায়াতের মননীত প্রার্থী প্রফেসর ড. ইলিয়াস মোল্যা, ইসলামি আন্দোলনের ফরিদপুর-১ আসনের মননীত প্রার্থী মাওলানা ওলিয়ার রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা সভাপতি মাওঃ আমজাদ হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল মতিন আব্দুল বারী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওঃ মিজানুর রহমান, জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন, আলফাডাঙ্গা ক্বওমি উলামা পরিষদের উপদেষ্টা মাওঃ তামিম আহমেদ (মিলন)
উপজেলা জামায়াতের সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, জামায়াতের উপজেলা আমির মাওঃ কামাল হুসাইন, নায়েবে আমীর মাওঃ এস এম রিদওয়ানুন নবী, ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মুফতী শরিফুল ইসলাম জুয়েল, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি মুফতী ইবাদত হুসাইন, খেলাফত যুব মজলিসের উপজেলা সভাপতি মাঃ ইলিয়াস হুসাইন, ইসলামি আন্দোলনের উপজেলা সাঃসম্পাদক হাদী জসিম প্রমূখ।
বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের যাকেই ভারত হুমকি মনে করেছে, তাকেই বিভিন্নভাবে দমনের চেষ্টা করেছে। বুয়েটের আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় তাকে শহীদ করা হয়েছিল, একইভাবে শরিফ ওসমান হাদি যখন ভারতীয় আগ্রাসনের জন্য হুমকি হয়ে দাঁড়ালো, তখন তাকেও পরিকল্পিতভাবে হত্যা করা হলো।
তাঁরা ওসমান বিন হাদীর আত্মত্যাগ স্মরণ করে বলেন, ভারত এবং আওয়ামী লীগ মনে করেছিল ওসমান হাদিকে সরিয়ে দেয়া হলে এ দেশের বিপ্লবীরা থেমে যাবে, ভীত হবে। অথচ তারা ভাবতে পারেনি- সারাদেশে আরও অসংখ্য হাদি তৈরি হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরো বলেন সময় এসেছে ইসলামী হুকুমমত প্রতিষ্ঠার লক্ষে আমাদের ভেদাভেদ ভুলে গিয়ে এক হয়ে কাজ করা। বাতিল শক্তি পরাজিত করে সংসদে কুরআনের শাসন কামেয়ের ব্যবস্থা করা। ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে সকল বাতিল অপশক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান আমরণ থাকবে।
সব শেষে প্রয়াত মাওঃ হেলালুদ্দীন, শহীদ ওসমান হাদীর রুহের মাগফেরাত ও দেশবাসীর জন্য বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।
Leave a Reply