আগামী ৩ জানুয়ারি রাজধানীতে বড় সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার, আইনশৃংখলা নিয়ন্ত্রণের দাবিসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক আহবান জানাতে এই মহাসমাবেশ করবে দলটি।
এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানান, ৩ জানুয়ারি আমরা নির্বাচনি আচরণবিধি রক্ষা করেই সমাবেশ করতে চাই। রাজধানীর মানিকমিয়া এভিনিউ অথবা সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ করার জন্য এরইমধ্যে বিভাগীয় কমিশনার এবং নির্বাচন কমিশনকে অবগত করা হয়েছে।
Leave a Reply