“দেওয়ানগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় থান কাপড় আটক”
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ভারতীয় থান কাপড় আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল অভিযান পরিচালনা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৪ ডিসেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার ঝাউডাংগা বিওপির আওতাধীন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকআপ গাড়ি তল্লাশি করা হলে গাড়িটি থেকে ৪৭ ভান্ডেল, মোট ৫,১৩১ মিটার ভারতীয় থান কাপড় আটক করা হয়।
আটককৃত কাপড় গুলো পরবর্তীতে ঝাউডাংগা বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেন দেওয়ানগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল ইসলাম। এস আই জুলহাস উদ্দিন, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান জে কে সেলিম সহ পুলিশ ও বিজিবি সদস্যগণ
এ ঘটনায় প্রয়োজনীয় বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ঝাউডাংগা বিজিবি ক্যাম্প সুবেদার ফরমান আলী বলেন-সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি পিকাপে করে অবৈধ মালা মাল পরিবহন করে নিয়ে যাচ্ছে। আমরা বিশেষ টহল দল পরিবহনটি আটকের জন্য উত্তর রহিমপুর মেইন রাস্তায় অবস্থান করি। আনুমানিক ১১:০০ ঘটিকায় পরিবহন আটক করি। এবং পরবর্তীতে ১১৩০ টাস্ক ফোর্স এর উপস্থিতিতে মালামাল জব্দ করি।
Leave a Reply