1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“শ্রীমঙ্গল উপজেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা ২০২৫-২৬ কাউন্সিল অনুষ্ঠিত”

  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১৮ জন দেখেছেন

“শ্রীমঙ্গল উপজেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা ২০২৫-২৬ কাউন্সিল অনুষ্ঠিত”

রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি,মৌলভীবাজার।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার ২০২৫-২৬ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায শ্রীমঙ্গল পৌর শহরের ভানুগাছ রোডস্থ টি ভ্যালি পার্টিস সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক মাওঃ মোঃ দেলোয়ার হোসেন আলকাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয়  পরিষদের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোল্লা শাহিদ আহমেদ নাঈমী। অনুষ্ঠানের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ কো-চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি মাওঃ আব্দুল মুহিত হাসানী।

বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা আহবায়ক ডাঃ মোঃ মামুনুর রশিদ ও ছাত্রসেনা উপজেলা আহবায়ক নাজমুল ইসলাম সাঈদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা সহ-সভাপতি হাফেজ মশাইদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মোহাম্মাদ কুতুব উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মোঃ মইনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম রেজভী, কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফী।

প্রথম অধিবেশনে উপস্থিত ডেলিগেট, কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য মাওঃ মোঃ দেলোয়ার হোসেন আলকাদেরীকে সভাপতি, মুফতি হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক ও মাওঃ আব্দুল করিমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।

দ্বিতীয় অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য মোঃ আশরাফুল খান রুহেলকে সভাপতি, নূর মোহাম্মদ সাগরকে সাধারণ সম্পাদক, আব্দুল কাইয়ুম জাফুরিকে সাংগঠনিক সম্পাদক ও রুহুল আমিন কাদরীকে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।

তৃতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য মাহফুজুর রহমান মামুনকে সভাপতি, শাহ নিয়াজ আহমেদকে সাধারণ সম্পাদক ও মুস্তাকিম আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।

পরে মিলাদ-ক্বিয়াম শেষে দেশবাসীর জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির