1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার”

  • আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ জন দেখেছেন

“গোবিন্দগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার”

শহীদুল ইসলাম শহীদ,গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফুলমতি (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ধুন্দিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফুলমতি ওই এলাকার ফয়েজ উদ্দিনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলমতির সঙ্গে তার স্বামী ফয়েজ উদ্দিনের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকত এবং একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছে। আজ দুপুরে ঘরের ভেতরে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা দ্রুত মরদেহটি নিচে নামান। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ফুলমতির পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কলহের জের ধরে ফুলমতির স্বামী ফয়েজ পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। তবে স্বামীর উপর অভিমান করে ফুলমতি ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে বলে শ্বশুরবাড়ির লোকজন দাবি করেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারন সম্পর্কে জানা যাবে৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির