1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ইঞ্জিনিয়ার এনামুল হকের ৭ম ঘর উপহার প্রদান”

  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১২২ জন দেখেছেন

“ইঞ্জিনিয়ার এনামুল হকের ৭ম ঘর উপহার প্রদান”

জিয়া / শিবপুর

অবশেষে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের বাড়ৈ আলগী গ্রামে সুফিয়া বেগম এর ঘরটির কাজ সম্পন্ন হলো। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) পরিবারের হাতে বুঝিয়ে দেওয়া হলো তাদের নতুন ঘর—মানবিকতার এক ছোট্ট প্রয়াস, কিন্তু তাদের জীবনে এক বিশাল পরিবর্তন।

এক সময় যে পরিবারটি বৃষ্টি নামলেই ভিজে যেত, শীত এলে কাঁপত, আর রাত নামলেই অনিশ্চয়তায় ডুবে যেত—আজ তাদের চোখে ছিল স্বস্তির জল। জরাজীর্ণ চালা ঘরের বদলে মাথার ওপরে এখন একটি নিরাপদ ছাদ, চার দেয়ালের ভেতরে লুকিয়ে আছে নিশ্চিন্ত ঘুমের আশ্বাস।

এই বদলে যাওয়ার গল্পের নীরব নায়ক ইঞ্জিনিয়ার এনামুল হক। পেশায় একজন প্রকৌশলী হলেও, হৃদয়ে তিনি মানুষের মানুষ। অসহায় একটি পরিবারের কষ্টের কথা জানতে পেরে তিনি শুধু সহানুভূতি প্রকাশ করে থেমে যাননি—নিজের ব্যক্তিগত উদ্যোগেই এবং আলোর দিশারী সামাজিক সংগঠনের তথ্যাবধানে বাড়িটি নির্মিত হয়।

নতুন ঘরটি উদ্ভোধন করেন, মাহবুবুর রহমান মনির,
আহবায়ক কেন্দ্রীয় সেচ্চাসেবি ফোরাম নরসিংদী, এবং সাদ্দাম হোসেন , বিদুৎ ও জালানি বিষয়ক সম্পাদক গন অধিকার পরিষদ ,কেন্দ্রিয় কমিটি, এম এ মাসুম বিল্লাহ, সভাপতি, আলোর দিশারী সামাজিক সংগঠন, কারিম আহসান সাধারণ সম্পাদক, আলোর দিশারী সামাজিক সংগঠন, সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী বড়ইতলা, কামাল ডাক্তার বড়ইতলা সহ আলোর দিশারী সেচ্চাসেবী সংগঠনের অনেকে।

চাবি হাতে পেয়ে পরিবারের সদস্যরা যখন কৃতজ্ঞ চোখে তাকালেন, তখন সেই দৃষ্টিতে লুকিয়ে ছিল জীবনের নতুন শুরু। আর সেই মুহূর্তেই প্রমাণ হলো—মানবিকতা এখনো বেঁচে আছে, ঠিক এমন মানুষের হাত ধরেই।

ইঞ্জিনিয়ার এনামুল হক দেখিয়ে দিলেন, বড় পরিবর্তনের জন্য বড় কিছু দরকার হয় না—একটু সদিচ্ছা আর মানুষের পাশে দাঁড়ানোর সাহসই যথেষ্ট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির