1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“মুন্সীগঞ্জে ঘন কুয়াশার কারনে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নারী সহআহত ৬”

  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে ঘন কুয়াশার কারনে ট্রাকের পিছনে বাসের ধাক্কায় নারী সহআহত ৬”

মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি প্রতিনিধি –হারুন রশীদ শেখ

ঘন কুয়াশার কারণে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ী ব্রিজ এলাকায় ট্রাকের পিছনে বাস ধাক্কা দিলে নারীসহ ৬ জন আহত হয়েছে।
দুর্ঘটনার পর বাসের ভেতরে প্রায় অর্ধশত যাত্রী আটকা পড়লে ফায়ার সার্ভিস এসে তাদের উদ্ধার করে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মাওয়ামুখী লেনে ঢাকা থেকে ছেড়ে আসা বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

আহতরা হলেন—গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার গাউস শিকদারের ছেলে নিয়ামত,
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রম্বু খলিফার ছেলে ইয়াছিন, বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আবেদ আলীর ছেলে হায়দার আলী, একই উপজেলার সোনা মিয়ার ছেলে আমেদ মিয়া, মোল্লারহাট উপজেলার আসাদুজ্জামানের স্ত্রী জুলেখা আক্তার এবং মোল্লারহাট উপজেলার মাসুদ মিয়ার ছেলে রেজবি মিয়া।

হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি। বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কয়েকজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে অল্প কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে বিকল্প সড়ক ব্যবহার করে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

দুর্ঘটনা কবলিত ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ (ঢাকা মেট্রো-ব ১৪-১১০৩) বাসটি হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির