1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“স্বতন্ত্র প্রার্থী টিপুর কাছে ভোট ও দোয়া চাইলেন বিএনপির প্রার্থী পুতুল”

  • আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ জন দেখেছেন

“স্বতন্ত্র প্রার্থী টিপুর কাছে ভোট ও দোয়া চাইলেন বিএনপির প্রার্থী পুতুল”

মিঠু লালপুর(নাটোর)প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে শুক্রবার রাতে বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
নাটোরের লালপুরে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দলের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তাইফুল ইসলাম টিপুর সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

তিনি স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানাসহ স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী।

গত ২৩ ডিসেম্বর বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু নাটোর-১ আসন থেকে বিএনপির বিদ্রোহী হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেন। অন্যদিকে, বিএনপি মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলের বড় ভাই নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইয়াসির আরশাদ রাজনের পক্ষ থেকেও বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার সমর্থকেরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির