1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“বাঁধন বুটেক্স ইউনিট কর্তৃক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত”

  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৪২ জন দেখেছেন

“বাঁধন বুটেক্স ইউনিট কর্তৃক শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত”

নাজমুল ইসলাম।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)–ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন, বুটেক্স ইউনিট–এর উদ্যোগে গরিব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গতকাল রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাঁধন বুটেক্স ইউনিটের সভাপতি হিমেল রয় এবং সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন তৌকির। তাদের নেতৃত্বে সংগঠনের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন এলাকায় ঘুরে অসহায় ও পথচারী শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় সভাপতি হিমেল রয় বলেন, “শীত মৌসুমে রাস্তায় থাকা গরিব ও দুস্থ মানুষের কষ্ট অনেকেই উপলব্ধি করতে পারেন না। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বাঁধন বুটেক্স ইউনিট সবসময় মানবিক কাজের মাধ্যমে সমাজের অসহায় মানুষের পাশে থাকতে চায়। আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আমাদের সেই দায়িত্ববোধেরই একটি ক্ষুদ্র প্রয়াস। সকলের সম্মিলিত সহযোগিতায় ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব—এই প্রত্যাশা রাখি।”

সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন তৌকির বলেন, “প্রতি বছরই বাঁধন, বুটেক্স ইউনিট বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে। এর মধ্যে অন্যতম হলো গরিব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি। আজকের এই কর্মসূচিতে আমরা প্রায় ১০০টি কম্বলসহ অনুদানের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতেও বাঁধন, বুটেক্স ইউনিট এ ধরনের কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকবে বলে আমি আশাবাদী। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগের জন্য বাঁধন বুটেক্স ইউনিটের প্রতি কৃতজ্ঞতা জানান।

বাঁধন বুটেক্স ইউনিটের স্বেচ্ছাসেবকরা জানান, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির