“শিবচরে পৌর বিএনপির আহবায়ক মো: আবুল কালাম মল্লিক এর উদ্যোগে প্রায় ৩ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ”
সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-
কনকনে শীত আর ঘন কুয়াশায় খেটে খাওয়া সাধারণ মানুষের অবস্থা খুবই নাজুক, সেই অবস্থা থেকে কিছুটা হলেও অসহায় মানুষের শীত নিবারন করার লক্ষে মাদারীপুর জেলার শিবচর পৌরসভার প্রায় ৩ হাজার দুস্ত ও অসহয় শীতার্তদের মাঝে শীতবস্র কম্বল বিতরণ করা হয়েছে।
২৮শে ডিসেম্বর (রবিবার) সকাল ৮ ঘটিকার সময় শিবচর পৌর বিএনপির আহবায়ক মো: আবুল কালাম মল্লিক এর নিজ বাড়িতে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় শীতার্ত নারী পুরুষ ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এ সময় আরে উপস্থিত ছিলেন,হাজী আব্দুল মান্নান খান- সিনিয়র যুগ্ন আহবায়ক পৌরসভা বিএনপি।
রাহাত মল্লিক-যুগ্ন আহবায়ক,পৌরসভা ছাত্রদল
জাহিদ মল্লিক-পোরসভা যুবদল।
লিটন মল্লিক-সাবেক সদস্য সচিব শ্রমিক দল বহেরাতলা উওর। সাজিদ মল্লিক, মাহবুল মৃধা।
তাসলিমা মল্লিক-যুগ্ন আহবায়ক পৌর মহিলা যুবদলসহ আরো অনেকে।
জানা যায় শিবচর পৌরসভার প্রত্যাকেটি ওয়ার্ড ঘুরে ঘুরে দুস্ত অসহায় ও খেটে খাওয়া সাধারণ মানুষের তালিকা করে টোকেনের মাধ্যমে এ কম্বল বিতরণ করা হয়।
ষাটোর্ধ আসলাম শেখ বলেন, কয়দিন ধইরা অনেক শীত পড়ছে এই কম্বলটা পাইয়া আমার খুব উপকার হইছে, দোয়া করি কালাম মল্লিক রে আল্লাহ ভালো রাখুক।
আরেক বৃদ্ধা নারী নসিরন বিবি বলেন, এহন বয়স হয়ছে শীত সইতে পারিনা, গরিব মানুষ একটা কম্বল পাইছি, অনেক ভালো হইছে আমার জন্য।
পৌর বিএনপির আহবায়ক আবুল কালাম মল্লিক বলেন, শীত এলে খেটে খাওয়া অসহায় সাধারণ মানুষের অনেক কষ্ট হয়, আমরা চেষ্টা করি এ অসহায় মানুষের পাশে দাড়ানোর, তারই ধারাবাহিকতায় আজকে শিবচর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দুস্ত, অসহায় প্রায় ৩ হাজার মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হবে।
তিনি বলেন প্রতি বছরই আমরা এ সামাজিক কাজ গুলো করে থাকি, আগামীতে এর পরিধি আরো বাড়ানো পরিকল্পনা আছে।
সহিদুল ইসলাম
০১৯৩০২০০৪২৪
Leave a Reply