“মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণ মামলায় ধুনটে ছাত্রলীগ নেতা বিজয় আটক”
শিবলী,উপজেলাপ্রতিনিধি,ধুনট,বগুড়া।
বগুড়ার ধুনটে পুলিশের ‘ডেভিল হান্ট’ ফেজ–২ অভিযানে মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় পৌর ছাত্রলীগের সভাপতি সাকিব খাঁন ওরফে বিজয়কে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় ধুনট থানার এসআই মো. ওসমান গণির নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে পশ্চিম ভরণশাহী এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেপ্তারকৃত বিজয় মৃত জাহিদুল ইসলাম খাঁনের ছেলে এবং ধুনট পৌর ছাত্রলীগের বর্তমান সভাপতি।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর যুবদল নেতা রাজু আহম্মেদের দায়ের করা মামলায় মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের অভিযোগ আনা হয়। মামলার এফআইআর নম্বর ৭ এবং জিআর নম্বর ২২৭। এতে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করা হয়েছে।
ধুনট থানার ওসি মো. আতিকুল ইসলাম বলেন, তদন্তে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Leave a Reply