1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে শীতার্ত রোগীদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ”

  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ জন দেখেছেন

“খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে শীতার্ত রোগীদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে খাগড়াছড়ি পার্বত্য জেলার শীতার্ত ও অসহায় মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। এরই অংশ হিসেবে ২৫০ শয্যা বিশিষ্ট খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি শীতার্ত রোগীদের মাঝে দুই শতাধিক শীতের কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন,
“শীতার্ত রোগীদের কষ্ট লাঘবে পার্বত্য জেলা পরিষদ সবসময় মানবিক উদ্যোগ গ্রহণ করে আসছে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বস্তি নিশ্চিত করাও আমাদের নৈতিক দায়িত্ব।”
তিনি ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মো. শহীদুল ইসলাম সুমন, কংজপ্রু মারমা, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. জয়া চাকমা, সিনিয়র কনসালটেন্ট ডা. সুবল জ্যোতি চাকমাসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শীতবস্ত্র পেয়ে হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা সন্তোষ প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয়দের মতে, পাহাড়ি অঞ্চলে শীতের প্রকোপ তুলনামূলকভাবে বেশি হওয়ায় এ ধরনের সহায়তা শীতার্ত মানুষের জন্য অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির