“চাঁদপুর স্বপ্নচূড়া ফাউন্ডেশনের এক বছরের কেন্দ্রীয় কমিটি ঘোষণা”
মোঃ নেছার আহমেদ,উপজেলা প্রতিনিধি।
চাঁদপুরের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া ফাউন্ডেশন আগামী এক বছরের জন্য তাদের নতুন কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাঈম হাসান (আরাভ) এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আব্দুর রহমান বকাউল, ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নেছার আহমেদ।
সংগঠন সূত্রে জানা যায়, স্বপ্নচূড়া ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। রক্তদান, আর্থিক সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন মানবকল্যাণমূলক উদ্যোগের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক কার্যক্রম আয়োজন করে সংগঠনটি সমাজে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে।
নবগঠিত এই কেন্দ্রীয় কমিটি মানবিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, সমাজকল্যাণ, ক্রীড়া, পরিবেশ সংরক্ষণ এবং গণমাধ্যম ও প্রচার কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতারা।
ঘোষিত কমিটির কাঠামো অনুযায়ী, সভাপতি মণ্ডলীর অধীনে ছয়জন সহ-সভাপতি রয়েছেন। সাধারণ সম্পাদকীয় বিভাগে দুইজন সহ-সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করবেন। সাংগঠনিক বিভাগে একজন সাংগঠনিক সম্পাদক ও তিনজন সহ-সাংগঠনিক সম্পাদক রাখা হয়েছে।
এছাড়া অর্থ, শিক্ষা, সমাজকল্যাণ, ক্রীড়া, গণমাধ্যম ও প্রচার, দপ্তর, ধর্ম বিষয়ক, পরিবেশ এবং রক্ত বিষয়ক—প্রতিটি বিভাগে সম্পাদক ও সহ-সম্পাদক পদে একাধিক দায়িত্বশীলকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নবগঠিত কমিটির মাধ্যমে স্বপ্নচূড়া ফাউন্ডেশন মানবতার সেবায় আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে তরুণদের হাত ধরেই মানবিকতা, ন্যায় ও আলোর পথে একটি সুন্দর ও আলোকিত আগামী গড়ে উঠবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।
Leave a Reply