1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“দুই বন্ধু বাসা হতে ডেকে নেওয়ার ৩ দিন পরে যুবকের লাশ পাওয়া গেল মুন্সীগঞ্জে”

  • আপডেট : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ জন দেখেছেন

“দুই বন্ধু বাসা হতে ডেকে নেওয়ার ৩ দিন পরে যুবকের লাশ পাওয়া গেল মুন্সীগঞ্জে”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি প্রতিনিধি, –হারুন রশীদ শেখ

মুন্সীগঞ্জের গজারিয়া হতে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা হতে তিন দিন ধরে নিখোঁজ থাকা এক যুবকের লাশ গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে গজারিয়া উপজেলার কাজীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের ধারণা, লাশটি নদীপথে ভেসে এসে গজারিয়া অংশে পৌঁছায়।
নিহতের নাম উমায়ের হাসান (২৫)। তিনি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চর কিশোরগঞ্জ এলাকার বাসিন্দা মুক্তার গাজীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ ডিসেম্বর রাতে খাবার খেয়ে নিজ বাসায় ঘুমিয়ে ছিলেন উমায়ের। দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে তার দুই বন্ধু সোহাগ ও বায়েজিদ তাকে ফোন করে বাইরে ডেকে নেয়। এরপর থেকে তিনি আর বাসায় ফেরেননি।

নিহতের মা আনার কলি অভিযোগ করে বলেন, ঘটনার পরপরই সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। উমায়েরের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। একই সঙ্গে তার দুই বন্ধুর মোবাইল নম্বরও বন্ধ এবং তারা পলাতক রয়েছে। তার দাবি, ওই দুই বন্ধুই পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, দুপুরে লাশ উদ্ধার করা হয় এবং পরে পরিচয় শনাক্ত করা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে//

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির