1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“জাতীয় নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে হাকিমপুর উপজেলায় ১২ সদস্যের কমিটি গঠন”

  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০০ জন দেখেছেন

“জাতীয় নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে হাকিমপুর উপজেলায় ১২ সদস্যের কমিটি গঠন”

মোঃ সাকিব (হিলি) হাকিমপুর প্রতিনিধি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৬ আসনে নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে হাকিমপুর উপজেলায় বিএনপির ১২ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাহিলির সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে
হাকিমপুর উপজেলা বিএনপির
সাধারণ সম্পাদক
শাখাওয়াত হোসেন শিল্পীকে আহ্বায়ক
এবং
পৌর বিএনপির
সাধারণ সম্পাদক নাজমুল হককে সদস্যসচিব করে এই কমিটি গঠন করা হয়।

স্থানীয় বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে দিনাজপুর-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর নির্বাচনী প্রচারণা আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে এই নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, এই কমিটি গঠনের মাধ্যমে হাকিমপুর উপজেলায় বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে। আমাদের লক্ষ্য গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা। অধ্যাপক ডা. জাহিদ হোসেনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে এই আসনে বিজয় নিশ্চিত করব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির