1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“কুমিল্লা-৯ আসনে সুন্নি জোটের প্রার্থী মীর আবু বকর সিদ্দিকের মনোনয়নপত্র দাখিল”

  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৪ জন দেখেছেন

“কুমিল্লা-৯ আসনে সুন্নি জোটের প্রার্থী মীর আবু বকর সিদ্দিকের মনোনয়নপত্র দাখিল”

​হৃদয় চন্দ্র দাস, বিশেষ প্রতিনিধি (কুমিল্লা)। 

২৮ ডিসেম্বর, ২০২৫
​আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) নির্বাচনী এলাকা। এই আসনে নির্বাচনী লড়াইয়ে যোগ দিয়ে ব্যাপক তৎপরতা শুরু করেছেন বৃহত্তর সুন্নি জোট মনোনীত ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর প্রার্থী আলহাজ্ব মীর মুহাম্মদ আবু বকর সিদ্দিক।

​আজ রবিবার বিকাল ৩টায় লাকসাম উপজেলায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন তিনি। জোটের মনোনীত প্রার্থী হিসেবে তিনি ‘চেয়ার’ প্রতীক নিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট তিনি তার আবেদনপত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

​মনোনয়নপত্র জমা দেওয়ার সময় মীর আবু বকর সিদ্দিকের সাথে ছিলেন:
মুফতি মাওলানা মহিন উদ্দিন আজমেরী, সাধারণ সম্পাদক কুমিল্লা জেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। মোহাম্মদ শহিদ উল্লাহ মিয়াজী, সিনিয়র সহ-সভাপতি লাকসাম উপজেলা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। মোহাম্মদ মহিন উদ্দিন, সাধারণ সম্পাদক লাকসাম উপজেলা। মাওলানা মোস্তাফিজুর রহমান, সহ সেক্রেটারির লাকসাম উপজেলা। হাফেজ মাওলানা আলাউদ্দিন, সভাপতি ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা। মোহাম্মদ সাফায়েত হোসেন, সভাপতি ইসলামিক ছাত্র সেনা লাকসাম উপজেলা। মোহাম্মদ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসলামিক ছাত্র সেনা লাকসাম উপজেলা। মোহাম্মদ আব্দুল হান্নান মীর, সাধারণ লাকসাম পৌরসভা ইসালামিক ফ্রন্ট বাংলাদেশ। মোহাম্মদ মারুফ, সাংগঠনিক সম্পাদক লাকসাম পৌরসভার ইসালামিক ফ্রন্ট বাংলাদেশ।
​লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৯ আসনটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুন্নি জোটের এই প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। স্থানীয় ভোটারদের মতে, ধর্মীয় মূল্যবোধ এবং উন্নয়ন—এই দুই ইস্যু সামনে রেখে মীর আবু বকর সিদ্দিক সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির