1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

‎”‎করিমগঞ্জে অসহায় মানুষের পাশে ইসলামী আন্দোলন: শতাধিক পরিবারে কম্বল বিতরণ”

  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২০৪ জন দেখেছেন

‎”‎করিমগঞ্জে অসহায় মানুষের পাশে ইসলামী আন্দোলন: শতাধিক পরিবারে কম্বল বিতরণ”

আরিফুল ইসলাম (রিফাত) উপজেলা প্রতিনিধি, করিমগঞ্জ – তাড়াইল

দেশজুড়ে চলছে হাড়কাঁপানো শীত। এই তীব্র শৈত্যপ্রবাহে সবচেয়ে বেশি কষ্টে আছেন নিম্নআয়ের ও অসহায় মানুষ। সেইসব শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
‎
‎আজ ২৮ ডিসেম্বর (রবিবার) সকাল ১০টায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের শাদের জঙ্গল এলাকায় এই কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‎
‎ সভাপতিত্ব করেন: আবুল কাশেম (সহ-সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাফরাবাদ ইউনিয়ন শাখা
‎ প্রধান অতিথি: মাওলানা আল ইসলাম (জয়েন্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা)।
‎ বিশেষ অতিথি: মুহা,সাইফুল ইসলাম মিছবাহ (সাংগঠনিক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, করিমগঞ্জ উপজেলা)।
‎
‎এসময় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আল ইসলাম বলেন, “তীব্র শীতে সাধারণ মানুষের জীবন অস্থির হয়ে পড়েছে। এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের প্রতি আমাদের অনুরোধ—আপনারাও নিজ নিজ অবস্থান থেকে এসব শীতার্ত মানুষের সাহায্যে এগিয়ে আসুন।”
‎তিনি আরও জানান যে, এই ধারাবাহিকতা বজায় রেখে উপজেলার অন্যান্য এলাকায়ও পর্যায়ক্রমে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে।
‎
‎কম্বল বিতরণ শেষে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষকে নিয়ে একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং মানুষের জান-মালের নিরাপত্তা কামনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির