“বগুড়ায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার”
আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ায় মাদকবিরোধী অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুল বাছেদ শেখ (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল বাছেদ শেখ ওই গ্রামের মৃত খলিল শেখের ছেলে বলে জানা গেছে।
বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজাসহ অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সোমবার সকালে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply