1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“দিনাজপুরের হাকিমপুর (হিলি) এলাকায় টানা ৬ দিন রোদের দেখা নেই হঠাৎ তাপমাত্রা কমে শীতের তীব্রতা বেড়েছে বহুগুণ”

  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ জন দেখেছেন

“দিনাজপুরের হাকিমপুর (হিলি) এলাকায় টানা ৬ দিন রোদের দেখা নেই
হঠাৎ তাপমাত্রা কমে শীতের তীব্রতা বেড়েছে বহুগুণ”

হাকিমপুর (হিলি), প্রতিনিধি: মোঃ সাকিব

দিনাজপুরের হাকিমপুর উপজেলা, বিশেষ করে হিলি এলাকায় টানা ছয় দিন ধরে সূর্যের দেখা মিলছে না। ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা ও আর্দ্র বাতাসের কারণে শীতের তীব্রতা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
ভোর থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। রোদ না থাকায় দিনের বেলাতেও শীত অনুভূত হচ্ছে গভীর রাতের মতো। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হতে চাইছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ, দিনমজুর, ভ্যানচালক ও পথচারীরা।
দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত দুই দিনের ব্যবধানে এ জেলায় দিনের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান,
“২৬ ডিসেম্বর দিনাজপুর জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২৮ ডিসেম্বর তা নেমে আসে মাত্র ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও তীব্র হয়ে উঠেছে।”
এদিকে শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর চাপও লক্ষ্য করা যাচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন এ অঞ্চলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় শীত থেকে রক্ষা পেতে সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির