1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“লাকসামে বিএনপির আবুল কালামের মনোনয়নপত্র জমা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান”

  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৬ জন দেখেছেন

“লাকসামে বিএনপির আবুল কালামের মনোনয়নপত্র জমা, ঐক্যবদ্ধ থাকার আহ্বান”

​হৃদয় চন্দ্র দাস, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও চৈতী গ্রুপের এমডি আবুল কালাম। সোমবার সকালে লাকসাম উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
​মনোনয়ন জমা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, স্বৈরাচারী সরকার মানুষের গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেই দুঃশাসনের অবসান হয়েছে। তিনি বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখতে এবং দেশের প্রকৃত উন্নয়নের স্বার্থে বিএনপিকে ক্ষমতায় আনা জরুরি।
​এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. নূর উল্যাহ রায়হান, আব্দুর রহমান বাদল, আলহাজ্ব মজির আহমেদ, গোলাম ফারুক, শাহ আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির