1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“নেত্রকোনার মদন উপজেলায় নবম শ্রেণির ছাত্রের মৃতদেহ উদ্ধার”

  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৪০ জন দেখেছেন

“নেত্রকোনার মদন উপজেলায় নবম শ্রেণির ছাত্রের মৃতদেহ উদ্ধার”

পলাশ পাল,জেলা প্রতিনিধি

আজ ২৯ ডিসেম্বর সোমবার নেত্রকোনার মদন উপজেলায় শাওন নামে নবম শ্রেণির এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।কুয়াচ্ছন্ন ভোরে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের বিকাল বাজারের পাশে মাঘান ইউনিয়ন সংলগ্ন ফসলি জমি হতে অজ্ঞাত ছাত্রের লাশটি এলাকাবাসীর চোখে পড়ে,এ ব্যাপারে মদন থানায় যোগাযোগ করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ টি উদ্ধার করে। উদ্ধার অভিযানে স্থানীয় এলাকা বাসির মাধ্যমে পরিচয় প্রকাশিত হয়।নিহত উদ্ধারকিত ব্যক্তিটি হলো-নাম : শাওন।
বাড়ি : কদমশ্রী ভুইয়াটি
বয়স : ১৬/১৭
ক্লাস : নবম
বিদ্যালয় : জাহাঙ্গীরপুর তুহুর আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। উক্ত উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ভুইয়াহাটি গ্রামের দোলন ভূইয়ার ছেলে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়,নিহত শাওন গত রবিবার আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে তার দাদার ব্যবসা প্রতিষ্ঠানে গেলে অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায় কিন্তু ওই রাত্রে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন অনেক জায়গায় সন্ধান পাওয়ার চেষ্টা করলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ (সোমবার) সকালে নিজ বাড়ি থেকে প্রায় ১কিমি দূরে স্থানীয়দের সহযোগিতায় ফসলি জমি থেকে নিহত অবস্থায় লাশ উদ্ধার করে মদন থানা পুলিশ।
মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার দাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বলেন, এ নিশংস হত্যাকাণ্ডের বিষয়ে পুলিশি তদন্ত চলছে। অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত সার্বিক ব্যবস্থা নেওয়া হবে।বিগত দিনগুলোতে মদন উপজেলায় বিভিন্ন স্থানে একের পর হানাহানি, মারামারি, হত্যাকাণ্ড সংঘটিত হতে থাকায় এলাকাবাসী একদিকে যেমন উদ্বিগ্ন অন্যদিকে তাদের মাঝে তীব্র ক্ষোভ সৃষ্টির আশঙ্কা তৈরি হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির