1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“শেষ দিনে শিবচরে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিলেন প্রার্থীরা”

  • আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ জন দেখেছেন

“শেষ দিনে শিবচরে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম জমা দিলেন প্রার্থীরা”

সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। এই নির্বাচন ঘিরে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন আজ সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, এ দিনই আগ্রহী প্রার্থীদের রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দিতে হবে।

সোমবার (২৯শে ডিসেম্বর) বেলা ২.৩০ মিনিটে শিবচর উপজেলার বিএনপির নেতা কামাল জামান নুরুদ্দীন মোল্লা তার সমার্থকদের নিয়ে সহকারী রিটার্নিং অফিসার এইচ এম ইবনে মিজান এর কাছে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার মনোনয়ন ফরম জমা দেন।

এছাড়াও স্বতন্ত্র প্রার্থী আরেক বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী তার সমার্থকদের নিয়ে উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম জমা দেন। এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত মাওলানা আকরাম হোসেন ছাড়াও স্বতন্ত্র প্রার্থী, খেলাফত মজলিসসহ আরো অনেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মাদারীপুর-১ (শিবচর) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল করেছেন নাদিরা আক্তার, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল করেছেন ইন্জিনিয়ার ইমরান হোসেন।

এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ এর সরোয়ার হোসেন মৃধা, ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মাওলানা আকরাম হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিএনপি নেতা সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী, কামাল জামান নুরুদ্দীন মোল্লা, এ ছাড়াও খেলাফত মজলিস,গণ অধিকার পরিষদ,জাতীয় নাগরিক পার্টি
,জাকের পার্টিসহ প্রায় ১৩ জন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার এর কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

শিবচর রিটার্নিং কার্যালয় সুত্রে জানা যায় আজ সোমবার (২৯শে ডিসেম্বর) স্বতন্ত্র প্রার্থী হিসাবে কামাল জামান নুরুদ্দীন মোল্লা, সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মাওলানা আকরাম হোসেনসহ আরো অনেকে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির