“নরসিংদী-৪ মনোনয়ন পত্র জমা দিলেন সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল”
আরিফুল ইসলাম ,মনোহরদী,নরসিংদী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নরসিংদী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি, মনোহরদী উপজেলা বিএনপির আহবায়ক,সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল
নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাব) আসনে দলীয় মনোনয়নে প্রার্থী হয়েছেন।
আজ সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন ফরম সহ প্রয়োজনীয় কাগজ পত্রাদি জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সরদার মোয়াজ্জেম হোসেন বুলবুল।
মনোহরদী উপজেলার সদস্য সচিব, আমিনুর রহমান সরকার দোলন।
বেলাব উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেলাব উপজেলা বিএনপির আহবায়ক, আহসান হাবীব বিপ্লব।
চালকচর ইউনিয়ন বিএনপির সভাপতি, সরদার হাসান মাহমুদ ফোটন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে,তিনি তাঁর মা-বাবাসহ পারিবারিক কবর জিয়ারত করেন।মনোহরদী-বেলাব সর্বস্তরের জনগণের দোয়া ও ভোট কামনা করেন।
Leave a Reply