1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“সিএইচটি অঞ্চলে সহনশীলতা জোরদারে জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক প্রকৃতিভিত্তিক সমাধান প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত”

  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ জন দেখেছেন

“সিএইচটি অঞ্চলে সহনশীলতা জোরদারে জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক প্রকৃতিভিত্তিক সমাধান প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে (সিএইচটি) জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় সহনশীলতা বৃদ্ধি এবং জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে বাস্তবায়নাধীন “সিএইচটি অঞ্চলে সহনশীলতা সক্ষম করতে জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক প্রকৃতিভিত্তিক সমাধান প্রসার” শীর্ষক প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের মিলনপুর এলাকায় অবস্থিত তৃণমূল উন্নয়ন সংস্থার কার্যালয়ের আশীষ হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার।

কর্মশালায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার স্যুইচিং অং মারমা।

এতে বিশেষ অতিথি ও অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ওমকার বিশ্বাস, তৃণমূল উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট সুকিরণ চাকমাসহ বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, চলমান কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়,পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ,জলবায়ু সহনশীল জীবিকায়ন কার্যক্রম,নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণ,প্রকৃতিভিত্তিক টেকসই সমাধানের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন।

কর্মশালায় বক্তারা বলেন, জেন্ডার ও সামাজিক অন্তর্ভুক্তিকে প্রাধান্য দিয়ে প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়ন করা গেলে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে দীর্ঘমেয়াদি পরিবেশগত সহনশীলতা গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রকৃতিভিত্তিক সমাধানের পাশাপাশি জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই প্রকল্প পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালাটি আয়োজন করে স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থা। এতে সহযোগিতা প্রদান করে হেলভেটাস বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (ইসিমোড)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির