1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“ধুনটে নাশকতা মামলায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মী কারাগারে”

  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪২ জন দেখেছেন

“ধুনটে নাশকতা মামলায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মী কারাগারে”

আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে নাশকতার অভিযোগে দায়ের করা দুই মামলায় ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের শিহাব উদ্দিনের ছেলে মো. হিরা বাবু (২৭) এবং কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামের মো. মিলন মিয়ার ছেলে বিপুল হোসেন (২২)।
পুলিশ জানায়, সোমবার (২৯ ডিসেম্বর) রাতে ধুনট থানার দুই উপ-পরিদর্শকের নেতৃত্বে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
উল্লেখ্য, মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ধুনট থানায় চলতি বছরের দুটি পৃথক সময়ে মামলা দায়ের করা হয়। এসব মামলায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির