1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“আপসহীন জননী”

  • আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৯ জন দেখেছেন

“আপসহীন জননী”

মোঃ মানিক মিয়া,
(লেখক ও সাংবাদিক)

সাধারণ গৃহবধূ থেকে তুমি হলে রাজপথের দিশারী,
শান্ত ঘর ছেড়ে ধরলে হাল, হয়ে জনগণের কান্ডারি।
চেনা আঙ্গিনা ছেড়ে এলে যখন মুক্তির মিছিলে—
অগণিত প্রাণের স্পন্দন তুমি নিজ বুকে টেনে নিলে।

একদা যে হাত আগলে রাখত মমতার গৃহকোণ,
সে হাতই রুখল স্বৈরাচার, জাগাল সারাটি দেশ।
নান্দনিক সেই উত্তরণ যেন মহাকাশের এক তারা,
অন্ধকারে পথ দেখানো উজ্জ্বল এক ধ্রুবতারা।

কারাগারের নির্জন কোণ কিংবা রাজপথের ধুলো,
তোমাকে আপসহীন মেনে ইতিহাস দ্বার খুলল।
হার মানোনি কোনোদিন তুমি, পরাজয় তোমার অভিধানে নেই,
মাটি ও মানুষের টানে তুমি রয়ে গেলে এই দেশেই।

সংসদ থেকে রাজপথ—তুমি বিজয়ী চিরকাল,
তুমিই বুনেছ গণতন্ত্রের নতুন ভোরের জাল।
তুমি—একটি নাম, একটি ইতিহাস,
তোমার ত্যাগের মহাকাব্যে জাগে কোটি মানুষের বিশ্বাস।

রাজনীতির আকাশে তুমি এক বিশাল শূন্যতা এখন,
তবুও তোমার লড়াকু আদর্শে জেগে রবে এ ভুবন।
মুক্তির মিছিলে তুমি রবে এক অমর অনুপ্রেরণা,
দেশ ও জাতি ভুলবে না কভু তোমার ত্যাগের সীমানা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির