1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“ধুনটে বিএনপি কর্মীসভায় হামলা মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার”

  • আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭২ জন দেখেছেন
Oplus_16908288

“ধুনটে বিএনপি কর্মীসভায় হামলা মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার”

আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে বিএনপির কর্মীসভায় হামলা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় শ্রমিকলীগ নেতা আলী আকবর (৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ধুনট থানার উপপরিদর্শক (এসআই) হায়দার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল বগুড়া সদর উপজেলার রানা প্লাজা সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আলী আকবর ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি এবং গোয়ালভাগ গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর শহরের পশ্চিম ভরনশাহী গ্রামে বিএনপির পার্টি অফিসে কর্মীসভা চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সভাস্থলে আতঙ্ক সৃষ্টি করে। পাশাপাশি পার্টি অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করা হয় এবং বিএনপির একাধিক নেতাকর্মীকে মারধর করে আহত করা হয়।
এ ঘটনায় ধুনট উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে গত ২৬ জানুয়ারি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তদন্তকালে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে অজ্ঞাত আসামি হিসেবে আলী আকবরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, আলী আকবর এর আগেও গত ১৪ নভেম্বর যুবদল নেতার দায়ের করা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে তিনি জামিনে মুক্তি পান।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, “মামলার এজাহারে নাম না থাকলেও তদন্তে আলী আকবরের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির