1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা শুক্রবার জবিতে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে দান, শীল ও প্রার্থনায় মুখর দুই অরণ্য কুটির; খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপন মৌলভীবাজার ডিডাফ ডেভেলপমেন্ট সোসাইটির অফিসে সকল জেলা উপজেলা, ও বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। লালপুরে বিলমাড়ীয়া মডেল একাডেমীর ১ যুগ পূর্তি ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত” লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন” ঘোড়াঘাটে কাজী এগ্রো কেয়ারের উচ্চ ফলনশীল ধান ও বীজের শুভ উদ্বোধন” জাবির তাজউদ্দীন আহমদ হলে ১১টি বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, আরও তিন তলায় বসানোর পরিকল্পনা। পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন”

“নওগাঁয় দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন যারা”

  • আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৩ জন দেখেছেন

“নওগাঁয় দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হলেন যারা”

মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ সংবাদদাতা,

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে নওগাঁয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির ছয়জন নেতা। কোনো কোনো আসনে দলীয় প্রার্থীর বাইরে একাধিক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। শেষ পর্যন্ত তাঁরা নির্বাচনে থাকলে ভোটে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন নেতা-কর্মীরা। তবে একাংশের দাবি, মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত অনেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেবেন।

নওগাঁয় ১১টি উপজেলা নিয়ে মোট ছয়টি সংসদীয় আসন আছে। এর মধ্যে নওগাঁ-২ ও নওগাঁ-৪ আসন ছাড়া বাকি চারটিতেই দলীয় প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ছয়জন নেতা। প্রার্থী হওয়া ছয় নেতার দাবি, কর্মী-সমর্থকদের চাপে তাঁরা প্রার্থী হয়েছেন।

১১ ডিসেম্বর তফসিল ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গত সোমবার। নির্বাচনে অংশ নিতে ছয়টি আসনে ৫৩টি মনোনয়নপত্র সংগ্রহ হলেও জমা পড়েছে ৪১টি। এর মধ্যে নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনে আটজন, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনে ছয়জন, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বদলগাছী) আসনে আটজন, নওগাঁ-৪ (মান্দা) আসনে সাতজন, নওগাঁ-৫ (সদর) আসনে সাতজন ও নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে পাঁচজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নওগাঁর ছয়টি আসনেই প্রার্থী দিয়েছে বিএনপি। প্রার্থী ঘোষণার পর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলন করেছে মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকেরা। এরপরও মনোনয়ন না পাওয়া নেতারা থেমে যাননি; মনোনয়নবঞ্চিত নয়জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাঁদের মধ্যে ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির