1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
“৮১ কিলোমিটারের রেলপথে মুরাদনগর উপেক্ষিত! স্টেশনের দাবিতে রাজপথে জনতার প্রতিবাদ মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্ব নিয়ে গোপন তৎপরতা অপচেষ্টা—ক্ষুব্ধ তৃণমূল ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন।

“যুক্তরাষ্ট্রে গঠিত হলো ‘নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব”

  • আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৭৮ জন দেখেছেন

“যুক্তরাষ্ট্রে গঠিত হলো ‘নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব”

মোঃ রেজাউল ইসলাম শাফি কুলাউড়া উপজেলা প্রতিনিধি:

সভাপতি আলাউর খন্দকার, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান

নিউ জার্সিতে কর্মরত বাংলা ভাষাভাষী সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার রক্ষা এবং সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে ‘নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব’ নামে একটি নতুন সংগঠন গঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।

এ উপলক্ষে নিউ জার্সির উডল্যান্ড পার্কের একটি হলরুমে আয়োজিত এক বৈঠকে উপস্থিত সাংবাদিকদের সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আমেরিকা বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলাউর খন্দকার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আমেরিকা বাংলা চ্যানেলের সিইও মাহবুবুর রহমান।

সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ আহাদ (সিনিয়র রিপোর্টার ও যুক্তরাষ্ট্র করেসপনডেন্ট, এখন টেলিভিশন) এবং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সৈয়দ খালিদ আলী (রাশেদিয়া ভিশন)।

এছাড়া অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
অর্থ সম্পাদক: জাকিরুল হিমেল (আমেরিকা বাংলা চ্যানেল)
সাংগঠনিক সম্পাদক: বিশ্বজিৎ বাবলু (ডিবিসি নিউজ)
প্রচার সম্পাদক: কামরান হাদি (আমেরিকা বাংলা চ্যানেল)
দপ্তর সম্পাদক: রেজওয়ান আহমেদ (স্বদেশ নিউজ)

কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন— মুক্তা আবেদীন (সোনার তরী টিভি), হোসেন পাঠান বাচ্চু (আমেরিকা বাংলা চ্যানেল), মাসুদ চৌধুরী (বেঙ্গল টিভি), ফরিদ পাঠান (প্রবাসীর চোখ টিভি), বেলাল আহমেদ (সাংবাদিক), মোহাম্মদ আলমগীর হোসেন (প্রবাস জার্নাল) এবং রোকেয়া দীপা (প্রথম আলো ইউএসএ)।

বৈঠকে বক্তারা বলেন, নিউ জার্সিতে কর্মরত সাংবাদিকদের একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে নিউ জার্সি বাংলা প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত উন্নয়নসহ কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবে।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনটির সার্বিক সফলতার জন্য সাংবাদিক সমাজ ও কমিউনিটির সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির